নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হয়েছের আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবার বিসিবির জরুরী বোর্ড সভা শেষে আমিনুলকে বিবিবির নতুন সভাপতি নির্বাচিত করা হয়। দায়িত্ব নিয়েই প্রথম সংবাদ সম্মেলনে আমিনুল জানিয়েছেন ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন তিনি।
বৃহস্পতিবার রাতে ফারুক আহমেদকে বিসিবি সভাপতি থেকে সড়িয়ে শুক্রবার বিসিবির পরিচালক হিসেবে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে ক্রীড়া পরিষদ। তখনই নিশ্চিত হয় আমিনুলই হচ্ছেন বিসিবির নতুন সভাপতি।
শুক্রবার বিকেলে বিসিবিতে হাজির হন আমিনুল ইসলাম। বিবিসির জরুরী বোর্ড সভায় সব পরিচালকরা আমিনুলকে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত করেন। বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবির নয়া সভাপতি আমমিুল ইসলাম। আর দায়িত্ব নিয়েই জানিয়েছেন ক্রিকেটের আইসিসিতে কাজ করা অভিজ্ঞতা কাজে লাগাবেন তিনি।
এই অল্প সময়ে বাংলাদেশের ক্রিকেটে কী উন্নয়ন করে যেতে চান? এমন প্রশ্নে বুলবুল বলেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’
বিসিবি সভাপতি জানান ক্রিকেটে বিকেন্দ্রিকরণ করে সাড়াদেশে ছড়িয়ে দিতে চান তিনি। বিসিবির বোর্ড সভায় নাজমুল আবেদীন ফাহিমেকে সিনিয়র সহ-সভাপতি আর ফাহিম সিনহাকে সহ-সভাপতি নির্বাচিত করা হয়।
আরএ/নিউজক্রিকেট
