সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে ৮ বিসিবি পরিচালকের চিঠি

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বিসিবি সভাপতির ফারুক আহমেদের দায়িত্বে থাকার পথ ধীরে ধীরে শেষ হয়ে আসছে। তার বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন বিসিবির পরিচালকরা। তার প্রতি অনাস্থা জানিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বিসিবির আটজন পরিচালক।

চিঠির বিষয় উল্লেখ করা হয় ‘বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন।’ তিন পাতার সেই চিঠিতে বিসিবি সভাপতির বিভিন্ন কার্যক্রমের তুলে অভিযোগ করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে সভাপতির ‘স্বেচ্ছাচারিতা ও একক আধিপত্যের’ কারণে বোর্ডের বেশির ভাগ পরিচালক নিজেদের দায়িত্ব সঠিক ও স্বাধীনভাবে পালন করতে পারছেন না।

চিঠিতে শুরুতেই সাক্ষর করেন নাজমুল আবেদীন ফাহিম। এরপর স্বাক্ষরকারীদের তালিকায় আছেন ফাহিম সিনহা, সাইফুল আল স্বপন চৌধুরী, ইফতেখার রহমান, মাহবুব আনাম, কাজী ইনাম আহমেদ, মঞ্জুর আলম ও সালাউদ্দিন চৌধুরি। বর্তমান পরিচালকদের মধ্যে টিঠিতে স্বাক্ষর করেননি শুধু তার আত্মীয় ভায়রা ভাই আকরাম খান।

সভাপতির দায়িত্ব নেয়ার পর বোর্ডের বিভিন্ন কমিটি পুনর্গঠনে ৫ মাস সময় নেয়ার বিষয় চিঠিতে উল্লেখ করা হয়। বোর্ড পরিচালকদের না জানিয়ে এককভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ ও একের পর এক দায়িত্বজ্ঞানহীন কাজ করার অভিযোগ ফারুকের বিরুদ্ধে করা হয়েছে।

 

পরিচালনা পর্ষদের কারো সঙ্গে আলোচনা না করে একক সিদ্ধান্তেই জাতীয় দলের সাবেক কোচ চান্দিকা হাথুরুসিংহেকে অপসারণ করার মতো গুরুতর অভিযোগও করা ফারুকের বিরুদ্ধে করা হয়েছে চিঠিতে। কোচিং স্টাফের নিয়োগে পরিচালকদের মতামত নেওয়া হয়নি বলে  চিঠিতে দাবি করা হয়।

বোর্ডের নানা নিয়োগ ও দুর্নীতিগ্রস্থদের ছাঁটাই না করা এবং বিপিএল নিয়ে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ করা ফারুকের বিরুদ্ধে। ‘ফারুক আহমেদের স্বৈরাচারী মনোভাব ও কর্মকান্ডকে’ পর্ষদ সমর্থন না করায় তিনি বিসিবির পরিচালকদের সঙ্গে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক’ আচরণ করে আসছেন বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

‘ফারুক আহমেদের স্বেচ্ছাচারিতা, দুর্নীতিপরায়নতা, ক্ষমতার অপব্যবহার, একক আধিপত্য ও ঔদ্ধত্যের কারণে নিরুপায় হয়ে দেশের বৃহত্তর স্বার্থে এবং বিসিবিকে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে’ তার ওপর অনাস্থা আনছেন পরিচালকরা- চিঠির শেষ দিকে এসে এমনটা উল্লেখ করা হয়।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »