নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের সূচি পরিবর্তন হচ্ছে। স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের পরিবর্তে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লিটন দাসের দল। সবকটি ম্যাচ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে হবে। সিরিজের সূচি চূড়ান্ত না হলেও পাকিস্তানের গণমাধ্যমের এ তথ্য জানানো হয়েছে।
আগের পরিকল্পনায় বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডে সিরিজ খেলার কথা ছিল। কিন্তু ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে দুই দলের সম্মতিতে প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি ফরম্যাটে সিরিজ আয়োজনের ব্যাপারে সম্মত হয়। চলতি মাসের ২৫ তারিখ থেকে এই সিরিজ হওয়ার কথা ছিল।
তবে ভারত-পাকিস্তান সংঘাতের কারণে শঙ্কার মুখে পড়ে সিরিজটি। পরে যুদ্ধবিরতি হলে নতুন করে বিসিবিকে সূচি পাঠায় পিসিবি যা অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পাওয়ার পর সম্মতি দিয়েছে বিসিবি।
দুবাইয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের মধ্যে বৈঠকের পর পাঁচ ম্যাচ থেকে কমিয়ে তিন ম্যাচের সিরিজে খেলার ব্যাপারে চূড়ান্ত হয়।
আরএ/নিউজক্রিকেট২৪
