এনওসি পেলেন সাকিব, ফিরছেন মাঠে

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

পিএসেলের মাঝ পথে এসে দল পেয়েছেন সাকিব আল হাসান। গতকাল বুধবার জানা যায়, চলমান আসরে লাহোর কালান্দার্সের হয়ে খেলবার প্রস্তাব পেয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ মে) জানা যায় পিএসএল খেলতে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন সাকিব। ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র বিষয়টি জানিয়েছে। বিসিবি সাকিবকে অনুমতি দিয়েছে। ফলে সবকিছু ঠিক থাকলে দীর্ঘদিন পর আবারো মাঠে দেখা যাবে টাইগার অলরাউন্ডারকে।

লাহোর কালান্দার্সে এবারের আসরে শুরু থেকেই ছিলেন রিশাদ হোসেন। ১৭ তারিখ থেকে আরেকদফায় শুরু হওয়া পিএসএলে তিনি খেলবেন কি না তা এখন পর্যন্ত অনিশ্চিত। এছাড়া নিরাপত্তা ইস্যু এবং আন্তর্জাতিক সূচির কারণে দল ছাড়তে পারেন অনেকেই। সেই দিক থেকেই পিএসএলে কপাল খুলেছে সাকিব আল হাসানের।

পিএসএলে অবশ্য এর আগেও খেলেছেন সাকিব। ২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক হয় তার। এ ছাড়া পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্সের হয়েও খেলেছেন এই অলরাউন্ডার।

এদিকে, আইপিএলে শেষ দিকে এসে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস ৬ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানকে। জানা গেছে সাকিবের মতো মুস্তাফিজও আইপিএল খেলার জন্য বিসিবির কাছে এনওসির জন্য আবেদন করেছেন। বিসিসি তাকে এনওসি দিয়েছে।

আইপিএলের পুনঃনির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির লিগ পর্বে আইপিএলের শেষ তিন ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। দিল্লির জার্সিতে ২১ ও ২৪ মে’র ম্যাচ দুটি খেলতে পারবেন মোস্তাফিজ। সংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি সিরিজ শেষে আইপিএলে যোগ দিতে যাবেন মুস্তাফিজ।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »