নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
চলতি মে মাসে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি নিয়ে শঙ্কা রয়েছে। সিরিজের সূচি পরিবর্তন করা হলেও সিরিজ নিয়ে উৎকণ্ঠা রয়েছে। এই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে লিটন দাসের দল।
আর এই সিরিজ খেলতে বুধবার (১৪ মে) দুই ভাগে ভাগ হয় আরব আমিরাত যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ধাপে সকালে দশটার অধিনায়ক লিটন দাসকে ছাড়াই বিমান ধরেছেন স্কোয়াডে থাকা দশ ক্রিকেটার। সন্ধ্যা সাতটায় যাবে দলের বাকি সদস্যরা।
আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে হবে দুটি টি-টোয়েন্টি। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়। এই সিরিজ দিয়েই আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করবে টাইগাররা।
আরএ/নিউজক্রিকেট২৪
