নাটকীয় জয়ে প্রোটিয়া ইমার্জিং দলকে হারাল বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

জয়ের জন্য প্রয়োজন ১৮ বলে ৩৮ রান। হাতে রয়েছে মাত্র ৩ উইকেট। ক্রিজে স্বীকৃত ব্যাটার বলতেও কেউ নেই। নিশ্চিত হারতে যাওয়া ম্যাচটা বাংলাদেশ ইমার্জিং দল নাটকীয় ভাবে অবিশ্বাস্যভাব ঘুড়ে দাড়িয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আকবর আলীর দল।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০১ রান সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। জবাবে ব্যাট করতে ৪৯ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ ইমার্জিং দল।

৩০২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দেন ওপেনার রবিন। ৮৯ বলে ৮৭ রানের ইনিংস খেলেন আউট হন তিনি। রবিন ফেরার পর দলের হাল ধরেন আকবর আলী। ঝড়ো গতির ব্যাটিংয়ে ব্যাটিংয়ে ২৪ বলে করেছেন ৪১ রান করে দলকে জয়ে পথ দেখান।

এছাড়া জিসান আলম ২৭ বলে ৩১ আর আরিফুল ইসলাম ধীরগতির ৬৮ বলে ৩৬ রানের ইংনিস খেলেন। জয়ের জন্য বাংলাদেশের শেষ তিন ওভারে দরকার ছিল ৩৮ রান। শেষদিকে তোফায়েল ২০ বলে ২৪ আর রাকিবুল ১০ বলেই ৩ ছক্কায় ২৪ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে নাটকীয় এক জয় এনে দেন।

এর আগে দক্ষিণ আফ্রিকা তিনশোর্ধ্ব সংগ্রহ পায় কনর এস্টেরহুইজেন আর এন্ডিলে সিমেলেনের ব্যাটে। এস্টেরহুইজেন ৬৯ বলে ৭১ আর আট নম্বরে নেমে সিমেলেনে ৩৯ বলে খেলেন ৬১ রানের ঝড়ো ইনিংস।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »