নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
কলম্বোয় স্বাগতিক শ্রীলঙ্কা ও সফরকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার ষষ্ঠ ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণ পরিত্যাক্ত হয়েছে। ফলে ছয় ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
কলম্বোর কোল্টস ক্রিকেট ক্লাব মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় যুবার অধিনায়ক আজিজুল হাকিম। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই আউট হন জাওয়াদ আবরার। দ্বিতীয় উইকেট জুটিতে আজিজুল ও কালাম সিদ্দিকি ৬৫ রানের জুটি গড়েন। কালাম ৩২ রান করে আউট হন।
তৃতীয় উইকেট জুটিতে আজিজুল ও রিজান হোসেন শক্ত প্রতিরোধ গড়েন। ফিফটি তুলে নেন আজিজুল। এই দুজন মিলে শতরানে জুটি গড়েন। ফিফটির দেখা পাওয়া অধিনায়ক আজিজুল সেঞ্চুরি দিকে এগিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত সেঞ্চুরি মিসের আক্ষেপে পোড়েন তিনি। ৯৪ রান করে দলীয় ১৭৪ রানে আজিজুল আউট হলে ভাঙ্গে ১০৮ রানের জুটি।
৩৯.১ ওভারে ৩ উইকেটে ১৮৮ রান তোলার পর খেলা বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায়। এসময় রিজান ৪৮ ও আব্দুল্লাহ ৫ রানে অপরাজিত ছিলেন। বৃষ্টির কারণে দীর্ঘ অপেক্ষার পরও খেলা শুরু করা না গেলে ম্যাচ পরিত্যাক্ত করা হয়। ফলে ৩-২ ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল সিরিজ জিতে নেয়।
আরএ/নিউজক্রিকেট২৪
