নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আসন্ন সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে হেড কোচ ছাড়াই শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। নাহিদ ও রিশাদ পিএসলে ব্যস্ত সময় পাড় করছেন পাকিস্তানে। আর নিউজিল্যান্ড এ দলের স্কোয়াডে থাকা নেই ৪ ক্রিকেটার। রিফাত আনজুমের রিপোর্ট।
অধিনায়ক হিসেবে অনুশীলনের প্রথম দিনে হাস্যজ্জ্বল লিটন দাস। জিম সেশন শেষ করে আবু হায়দার রনির সঙ্গে ফুরফুরে মেজাজে টাইগারদের নয়া টি-টোয়েন্টি অধিনায়ক। তার হাসির মতো বাংলাদেশও চাইবে তার মুষরে থাকা ব্যাটটাও যেন নতুন করে হাসে।
হোম অব ক্রিকেটের সেন্টার উইকেটে অনুশীলন শুরু করেন দুই ওপেনার সৌম্য ও তানজিদ। পাশপাশি নেটে দুজনকে নিয়ে কাজ করেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শিষ্যদের ভুলত্রুটি ধরিয়ে দেন ফিল্ডিং কোচের দায়িত্বে থাকা জেমস প্যামেন্টও। ব্যাটিং অনুশীলন করেন অধিনায়ক লিটন দাস। মাঠের বাইরে হালকা নক করে সেন্টার উইকেটে সময় কাটান তিনি। এসময় জাকের আলী অনিকের সাথে বল হাতে নিজেকে ঝালিয়ে নেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানও।
প্রথম দিন যোগ দিয়েছেন মাত্র ৫ ক্রিকেটার। সিলেটে এ দলের সাথে আছেন চার ক্রিকেটার। টেস্ট দলে থাকা পাঁচ ক্রিকেটার রয়েছেন বিশ্রামে পিএসএল খেলতে ব্যস্ত রিশাদ হোসেন ও নাহিদ রানা। সিলেটে এ দলের ম্যাচ দেখতে যাওয়ায় প্রথম দিনের অনুশীলনে ছিলেন না হেড কোচ ফিল সিমন্স।
আগামী ১৭ ও ১৯ মে শারজাহতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর পাকিস্তানে পাঁচ ম্যাচের সিরিজ শুরু ২৫ মে। প্রায় তিন সপ্তাহের এই সফরে ১৪ মে দেশ ছাড়ার কথা তাদের।
আরএ/নিউজক্রিকেট২৪
