নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রোববার (০৪ মে) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা দলের অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। লিটনের ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। তবে টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি গেলো বিপিএলের টুর্নামেন্ট সেরা মেহেদি মিরাজের।
বাংলাদেশ দলের দীর্ঘ মেয়াদে নতুন টি-টোয়েন্টি অধিনায়কের দায়িত্ব দেয়ার আগে তার সঙ্গে আলোচনার সুযোগই হয়নি প্রধান নির্বাচকের। এতো বড় দায়িত্ব তবে সেটা কিভাবে নেয়া হয় শুধুমাত্র নির্বাচক প্যালেন আর হেড কোচের মধ্যকার আলোচনায় সেই প্রশ্ন থাকতই পারে।
দ্বিপক্ষীয় সিরিজের আগে ঘটা করে দল ঘোষাণাটা মুলত টি-টোয়েন্টিতে নতুন অধিনায়কের আবির্ভাবকে কেন্দ্র করে। তবে প্রশ্ন উঠেছে বিপিএলর টুর্নামেন্ট সেরা মেহেদী হাসান মিরাজের জায়গা না পাওয়া নিয়ে। প্রধান নির্বাচক দিয়েছেন সেটার ব্যাক্ষা।
প্রধান নির্বাচক বলেন, ‘এখানে (টি-টোয়েন্টি) যে পাঁচটা বোলার থাকে, তাদের চার ওভার বোলিং করতে হয়। এক্ষেত্রে শেখ মেহেদি কিছুটা এগিয়ে আছে। আমাদের হাতে যদি সুযোগ থাকত, নাহিদ রানা যথাসময়ে দলের সঙ্গে আছে, তাহলে কিন্তু পাঁচ পেসারের জায়গায় চার পেসার নিতে পারতাম। সেখানে একজন ব্যাটসম্যান বাড়াতে পারতাম। সেই সুযোগটা আমাদের ছিল না।’
লিটনকে স্থায়ী দায়িত্ব দিলেও সহ অধিনায়ক শেখ মেহেদীর জায়গাটা নিয়ে আরো পরিক্ষা নিরীক্ষা করতে চায় বোর্ড। লিপু বলেন, ‘যে দলটা এখন আছে, অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটারের সংখ্যা খুব কম। আমরা জানি, শেখ মেহেদি কিন্তু টি-টোয়েন্টিতে অনেকটা অটোমেটিক চয়েজ। ওর যে অভিজ্ঞতা আছে, ট্যাকটিক্যাল জ্ঞান আছে, সেটা আমরা প্রায়ই দেখতে পাই। সেটা আমাদের চোখে পড়েছে। সেটা নিয়ে নির্বাচক, কোচসহ সবার সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মনে হয়েছে, এই মুহূর্তে যদি তাকে এই সুযোগটা দেই, তাহলে দেখতে পারব, কীভাবে সে এটি প্রয়োগ করে।’
শেখ মেহেদি হাসান আর লিটন ছাড়া দলের বাকি সদস্যরা হলেন তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়, শামীম, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর, হাসান মাহমুদ, তানজিম সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।
ইনজুরি আক্রান্ত পেসার তাসকিন নেই দলে, পুরোপুরি ফিট হয়ে ফিরলে তাকে বিবেচনায় রাখা হবে শ্রীলঙ্কা সিরিজে।
আরএ/নিউজক্রিকেট২৪
