সাদমানের সেঞ্চুরির পর শেষ বিকেলে হতাশা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চট্টগ্রাম টেস্টে ৬৪ রানের লিড নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের করা ২২৭ রানের জবাবে সাদমান ইসলামের সেঞ্চুরীতে ৭ উইকেটে ২৯১ রানে দ্বিতীয় দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।  প্রায় ৩ বছর পর দলে ফেরা বিজয়কে সাথে নিয়ে সাদমান রেকর্ড গড়া ওপেনিং পার্টনারশীপে দুর্দান্ত সূচনা এনে দেন বাংলাদেশকে। তবে মিডল অর্ডারে সেট হয়েও ব্যাটারদের সাজঘরে ফেরাটা চিন্তার কারণ হয়ে দাড়াতে পারে দ্বিতীয় ইনিংসে।

চট্টগ্রামের সাগরিকায় ম্যাচের দ্বিতীয় দিনটা ছিলো শুধুই বাংলাদেশের। ম্যাচের প্রথম বল থেকে একেবারে তৃতীয় সেশনের শেষ বল পর্যন্ত।  শুরুটা হয়েছিলো দিনের প্রথম বলে প্রতিপক্ষের শেষ উইকেট দিয়ে, তাইজুলের নামের পাশে ৬।

দীর্ঘদিন পর জাতীয় দলে ডাক পাওয়া বিজয় আর সাদমান চমৎকার শুরু এনে দেন বাংলাদেশকে। ৩২ ইনিংস পর তাদের উদ্বোধনী জুটিতে শতরানের সংগ্রহ পায় বাংলাদেশ। ২০১৩তে অভিষেক হলেও মাত্র ক্যারিয়ারের ষষ্ঠ টেস্ট খেলতে নামা এনামুল হক বিজয় সাজঘরে ফেরেন ক্যারিয়ার সেরা ৩৯ রান করে। তাতে ভাঙ্গে ১১৮ রানের জুটি।

এরই মধ্যে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক তুলে নেন সাদমান। ৩ বছর ৯মাস পর ক্যারিয়ারের সর্বোচ্চ রানের দেখা পেলেন এই ব্যাটার। মুমিনুল টিকতে পারেননি বেশীক্ষন।  দলীয় ১৯৪ রানের ৩৩ রান করেই সাজঘরে ফেরেন মমিনুল। ঠিক পরের বলেই ১২০ রান করে আউট হন সাদমান ইসলামও।

এরপর শান্ত ও মুশিফক কিছুটা ঘুড়ে দারানোর চেষ্টা চালালেও বড় কোন ব্যাবধান গড়তে পড়েননি। ২৩ রান করে ক্যাচ তুলে ফেরেন শান্ত আর ব্যাক্তিগত মাত্র ৫ রান করে জাকের আলিও ফেরেন একই পথে। ৪০ রান করে রান আউট হন মুশফিক। নাঈম হাসানও শিকার হন সেই ভিনসেন্টের। মাঠে থাকা মিরাজ ১৬ আর তাইজুল ৫ রান করে দিন শেষ করেন।  সাগরিকায় ম্যাচের দ্বিতীয় দিন শেষে টাইগারদের দলীয় সংগ্রহ ৭ উইকেটে ২৯১। ৬৪ রানের লিড নিয়ে হাতে এখনো ৩ উইকেট।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »