নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে ৫ উইকেট নিলেন মেহেদী হাসান মিরাজ। আজকের দিনটাই যেন মিরাজময়! তার এমন অলরাউন্ড পারফরম্যান্সে চট্টগ্রামে তিন দিনেই ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এই জয়ে ১-১ ব্যবধানে সিরিজ ভাগাভাগি করল দুই দল। ঘরের মাঠে ৬ টেস্ট হারের পর জয়ের স্বাদ পেল টিম টাইগার্স।
৬৪ রানে এগিয়ে থেকে ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত মেহেদি মিরাজ ও তাইজুল ইসলাম বেশ সাবধানেই শুরু করেন। ৭ উইকেটে ৩০৩ রান তোলার পর বৃষ্টির কারণে খেলা কিছুক্ষণ বন্ধ থাকার পর আবার শুরু হয়। তাইজুল ২০ রান করে দলীয় ৩৪২ রানে আউট হলে ভাঙ্গে ৬৩ রানের অষ্টম উইকেট জুটি।
এরপর অভিষিক্ত তানজিম সাকিবকে সাথে ইনিংস সামনের দিকে নিয়ে যান মিরাজ। ফিফটি তুলে নেন মিরাজ। এই দুইজনের ব্যাটে বাংলাদেশের ইনিংস চারশ ছাড়ায়। ৮ উইকেটে ৪০৪ রান তুলে ১৭৭ রানে রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতির যায় টাইগাররা। এই সময় বৃষ্টিও শুরু হয়। বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলা কিছুটা দেরিতে শুরু হয়।
দ্বিতীয় সেশনে বাংলাদেশের লিড দুইশ ছাড়ায়। মিরাজকে ভালো সঙ্গ দেয়া তানজিম ৪১ রান করে আউট হন মিরাজ যখন ৯৮ রানে অপরাজিত আর দলীয় স্কোর ৪৩৮ রান। ৯৬ রানের নবম উইকেট জুটি ভাঙ্গে। এরপরও মিরাজ সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। ক্যারিয়ার সেরা ১০৪ রান করে মিরাজ শেষ ব্যাটার হিসেবে আউট হলে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৪৪ রানে অলআউট হয়। জিম্বাবুয়ের মাসেকেসা ৫ উইকেট নেন।
২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেটে ১৭ রান নিয়ে চা বিরতি যায় জিম্বাবুয়ে। তৃতীয় সেশনে টাইগার তিন স্পিনার মিরাজ-তাইজুল-নাঈমের বোলিং তোপে একবারেই সুবিধা করতে পারেনি। ৬৯ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস পরাজয়ের শঙ্কায় পড়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত এই চাপ সামাল দিতে পারেনি তারা। ১১১ রানে অলআউট করে ইনিংস ও ১০৬ রানের জয় তুলে তিন দিনেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।
বাংলাদেশের মিরাজ ৫ উইকেট নিয়ে সাকিব আল হাসান আর সোহাগ গাজীর পর তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্টে একই ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট নেয়ার কৃতিত্ব গড়েন। তাইজুল ৩টি ও নাঈম হাসান ১ উইকেট নেন। অলরাউন্ডিং পারফরম্যান্সে মিরাজ ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও হয়েছেন।
আরএ/নিউজক্রিকেট২৪
