তাইজুলের দারুণ বোলিংয়ে চট্টগ্রাম টেস্টে প্রথম দিনে বোলারদের দাপট

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সিরিজের দ্বিতীয় টেস্টটা যেনো হয়ে দাড়িয়েছে বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই। সিলেটে প্রথম টেস্ট হারের পর ঢেলে সাজানো হয়েছে স্কোয়াড। তানজিম সাকিবের অভিষেক সাথে টেপ অর্ডারে বিজয়ের অন্তর্ভূক্তি। সিরিজ হাতাছাড়া হবার লজ্জা থেকে বাঁচার জন্য যেনো প্রানপন লড়াই।

অবশ্য টস হেরে বল করতে নেমে সাগরিকায় শুরুটা ভালোই ছিলো বাংলাদেশের।  জাতীয় টেস্ট দলে ১০৭ নাম্বার ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়া তানজিম সাকিব প্রথম ব্রেক থ্রু এনে দেন দলকে। প্রতিপক্ষের ওপেনার ব্রায়ান বেনেটকে ২১ রানেই সাজঘরে ফেরান এই পেসার।

আরেক ওপেনার বেন কারানকে দলীয় ৭২ রানে শিকার করেন তাইজুল ইসলাম। ৮৯ রানে প্রথম সেশন শেষ করে আরভিনের দল। তবে ম্যাচের দ্বিতীয় সেশনটি ছিলো পুরোপুরি জিম্বাবুয়ের। নিক ও উইলিয়ামস নিজেদের অর্ধশতক পুরন করে সফরকারীরা বাংলাদেশকে স্বরণ করিয়ে দেয় ২৩ বছর পরে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য। তবে ১৭৭ রানে নাইম হাসানের বলে উইলিয়ামসের দুর্দান্ত ক্যাচ ধরে নিজের অভিষেকটা স্বরণীয় করেন সাকিব।

ম্যাচের তৃতীয় সেশনে পুরোপুরী ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। প্রথম নাইম হাসানের ম্যাজিক তারপর একে একে তাইজুলের শিকার মাদেভরে, মাসাকাদজা ও নাভারা। ১৭৭ থেকে মাত্র ৪০ রানেই ৭ উইকেট শিকার করে নেয় বাংলাদেশ। তাইজুল তুলে নেন তার ফাইফার।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »