জ্যোতির দ্রুততম সেঞ্চুরিতে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্বে নিজের প্রথম ম্যাচে রেকর্ড গড়ে বড় জয় পেয়েছে বাংলাদেশ। থাইল্যান্ড নারী দলকে ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ১৭৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে জ্যোতির দল। আগে ব্যাট জ্যোতির দ্রুততম সেঞ্চুরিতে ৩ উইকেটে ২৭১ রানের সংগ্রহ দাড় করায় টাইগ্রেসরা। জবাবে ব্যাট করতে নেমে ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ড। রিফাত আনজুমের রিপোর্ট।

নারী ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শক্তির বিচারে এগিয়ে থাকা টাইগ্রেসরা প্রত্যাশিত জয়ের জন্য মাঠে টাইগ্রেসরা। রেকর্ড গড়া জয়ে সেই কাজটা বেশ ভালোভাবেই করেছে জ্যোতির দল

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ১৫ রানে ইসমার উইকেট হারায় বাংলাদেশ। দ্বিতীয় উইকেটে ১০৪ রাসের জুটি গড়েন ফারজানা হক ও শারমিন আক্তার। ফারজানা ও শারমিন দুজনেই ফিফটির দেখা পান। ৫৩ রান করে আউট হন।

এরপরের গল্পটা অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিনের। টাইগ্রেসদের ইনিংটা এই দুইজনেই টেনে নিয়ে যান। ৪৫ বলে ফিফটি তুলে নেন অধিনায়ক। এরপর চড়াও হয় জ্যোতির ব্যাট। ইনিংসের শেস ওভারে ফিফটি ৭৮ বলে সেঞ্চুরিতে পরিলত করেন টাইগ্রেস অধিনায়ক যা বাংলাদেশের নারী ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড।

ততক্ষণে বাংলাদেশ তাদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ দলীং সংগ্রহের রেকর্ডটাও গড়ে ফেলে। ১০১ রান করে জ্যোতি ইনিংসের শেষ বলে আউট হলে ভাঙ্গে ১৫২ রানেন জুটি। জ্যোতিকে সঙ্গ দেয়া শারমিন ৯৪ রানে অপরাজিত থাকেন। টাইগ্রেরদের সংগ্রহ দাড়ায় ৩ উইকেটে ২৭১ রান।

জবাবে ব্যাট করতে নেমে ধীর গতির শুরু করলেও শেস পর্যন্ত আর সুবিধা করতে পারেনি থাই নারীরা। ফাহিমা ও জান্নাতুলে দারুণ বোলিং ২৮ ওভারে ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ড। ১৭৮ রানের জয়ে ওয়ানডে ইতিহাসে টাইগ্রেসরা সর্বোচ্চ রানের জয়ের রেকর্ডটাও গড়ে ফেলে। জান্নাতুল ৭ রান দিনে ৫ উইকেট ও ফাহিমা ২১ রান দিয়ে ৫ উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »