নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার (০৯ এপ্রিল) সাত সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এই কমিটির অনুমোদন দিয়েছে। আর এই কমিটিতে জায়গা পেযেছেন জাতীয় দলে প্রতিনিধিত্ব করা সিলেটের সাবেক দুই ক্রিকেটার অলক কাপালী ও রাজিন সালেহ।
জেলা প্রশাসক এডহক কমিটিতে পদাধিকার বলে আহ্বায়ক হয়েছেন। রাজিন ও কাপালী ছাড়াও ক্রীড়ানুরাগী এমরান আহমদ চৌধুরী, ফুটবল কোচ সাহাজ উদ্দীন টিপু, সাবেক ফুটবলার নাজিম উদ্দিন সাহান, ছাত্র প্রতিনিধি ওয়াহিদ উমায়ের, ক্রীড়া সাংবাদিক ইয়াহইয়া ফজল সদস্য হয়েছেন। জেলা ক্রীড়া অফিসার পদাধিকার বলে সদস্য সচিব ।
অন্তবর্তীকালীন সরকার গেল বছর ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পরতনের পর দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দেন। ইতিমধ্যে সিলেটের অন্য তিন জেলার এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
আরএ/নিউজক্রিকেট২৪
