আবাহনী-মোহামেডানের জয়ের দিনে গুলশানের শ্বাসরুদ্ধকর জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-ডিপিএলে জয় পেয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব, আবাহনী লিমিটেড ও গুলশান ক্রিকেট ক্লাব। অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭৪ রানে হারিয়েছে মোহামেডান। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ১৩৩ রানে হারিয়েছে আবাহনী। আর শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৫ রানের জয় পেয়েছে গুলশান।

বিকেএসপির তিন নম্বর মাঠে অগ্রণী ব্যাংকের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৭ রানের সংগ্রহ পায় মোহামেডান। মুশফিকুর রহিম অপরাজিত ৭৫ রান করেন। এছাড়া মাহিদুল অঙ্কন ৬৪ ও রনি তালুকদার ৪৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে অমিত মজুমদারের সেঞ্চুরির পরও ২১৩ রানে অলআউট হয় অগ্রণী ব্যাংক। অমিত ১০৫ রান করে আউট হন। মোহামেডানের এবাদত ও মিরাজ ৩টি করে এবং নাসুম ও তাইজুল ২টি করে উইকেট নেন।

বিকেএসপির চার নম্বর মাঠে প্রাইম ব্যাংকের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৯০ রানের সংগ্রহ দাড় করায় আবাহনী। পারভেজ ইমন ৭৯ ও নাজমুল হোসেন শান্ত ৫৮ রান করেন। প্রাইম ব্যাংকের হাসান মাহমুদ ৪ উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫৭ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। নাঈম শেখ ৭৩ ও শামিম পাটোয়রী ৪০ রান করেন। আবাহনীর মোসাদ্দে সৈকত ৩টি এবং রাকিবুল ২টি উইকেট নেন।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শাইনপুকুরের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৭৮ রানে অলআউট হয় গুলশান। সাকিব শাহারিয়ের ৩৮ ও জওয়াদ আবরার ৩৭ রান করেন। শাইনপুকুরর নিয়ন জামান ৩টি ও রহিম আহমেদ ২টি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে জয়ের খুব কাছে গিয়েও ৪৩ ওভারে ১৭৩ রানে অলআউট হয় শাইনপুকুর। শাহরিয়ার সাকিব ৪০ রান করেন। গুলশানের নিহাদ ও আজিজুল তামিম ৩টি করে উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »