জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা, টেস্টে প্রথমবার তানজিম সাকিব

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্টের সিরিজ খেলতে ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে। আসন্ন সিরিজটি সামনে রেখে মঙ্গলবার (০৮ এপ্রিল) প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ইনজুরির কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। তাসকিন না থাকায় টেস্ট স্কোয়াডে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এই দুই জসের সাথে পেস ইউনিটে আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

পিএসএল খেলতে পাকিস্তানে যাওয়ায় লিটন দাসকে রাখা হয়নি টেস্ট স্কোয়াডে। তার জায়গায় উইকেটকিপার ব্যাটার হিসেবে রয়েছেন জাকের আলি অনিক। এছাড়াও রয়েছেন আরেক উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কন। ইনজুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা অভিজ্ঞ মুশফিকুর রহিম ফিরেছেন টেস্ট  দলে।

২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৮ এপ্রিল, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

 

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম  অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »