নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঢাকা প্রিমিয়ার লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ, অগ্রাণী ব্যাংক ও রুপগঞ্জ টাইগার্স। পার্টেক্স স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটে হারিয়েছে লিজেন্ডস অব রুপগঞ্জ। ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়েছে অগ্রাণী ব্যাংক আর দিনের তৃতীয় ম্যাচে গাজী গ্রুপকে ৮ উইকেটে হারিয়েছে রুপগঞ্জ টাইগার্স।
বিকেসপির ৩ নম্বর মাঠে সকাল ৯টায় মুখোমুখি হয় লিজেন্ডস ওব রুপগঞ্জ এর বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নামে পার্টেক্স স্পোর্টিং ক্লাব। শেখ হেমেদি, শরিফুল ও রাজাদের বোলিং তোপে একে একে উইকেট হারিয়ে মাত্র ১২৯ রানে থেকে যায় আলাউদ্দিনের দল। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন রুবেল মিয়া।
জবাবে শুরু থেকেই তান্ডব চালান ওপেনার তানজিদ তামিম। বিপরিতে সঙ্গ দেযার কাজ করেন সাইফ হাসান। ৫৩ বলে মাত্র ১ রানের সাহায্যে ২৬ রান করেন তিনি। অপরপ্রান্তে ১০টি চার ও ৭টি ছয়ের সাহায্যে ৫৯ বলে অপরাজিত ১০৩ রান করেন তামিম। মাত্র ১৮ ওভার ৩ বলে কোন উইকেট না হারিয়ে ১৩২ রান তুলে জয় দিয়ে মাঠে ছাড়ে লিজেন্ডস অব রুপগঞ্জ।
এদিকে পাশের ৪নম্বর মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে মিজানুর রহমান, আইচ মোল্লা, সোহাগ গাজী ও অলোক কাপালির ব্যাটে ভড় করে ২৩৮ রানের সংগ্রহ পায় ব্রাদার্স ইউনিয়ন। দলের হয়ে ৪ উইকেট নেন তাইবুর রহমান। এই টার্গেট কোন ভাবেই বাধাতে পারেনি প্রতিপক্ষ অগ্রাণী ব্যাংককে। ব্যাটে-বলে ছন্দ ধরে রেখে, ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায় ইমরুল কায়েসের দল। সাদমান, আইউব ও শুবগত হোমের ব্যাটে ভড় করীই সহজ জয় পায় অগ্রাণী ব্যাংক। এই জয়ে টেবিলের চারে তাদের অবস্থান।
অন্যদিকে মিরপুরে গাজী গ্রুপকে ৮ উইকেটে হারিয়েছে রুপগঞ্জ টাইগার্স। এদিন টঅসে হেরে ব্যাট করতে নেমে মাত্র ১৫৯ রানে অলয়াউট হয় গাজী গ্রুপ। লক্ষ্য তাড়ায় ওপেনার আহাদুল ও অমিতের পার্টনারশীপে ১০০ রান পার করে রুপগঞ্জ টাইগার্স। দলীয় ১৩৮ রানে চোটে পরে ভাঙে তাদের জুটি। দলীয় সর্বোচ্চ ৭৬ রান করে অমিট আউট হলে, মাত্র ১৬ রানের ব্যাবধানে নাসিরের উইকেট হারায় রুপগঞ্জ। এরপর মাঠে থাকা গালিব ও আল-আমিন জয় দিয়ে মাঠ ছাড়েন। এই জয়ে আসরের দ্বিতীয় জয় পেলো রুপগঞ্জ টাইগার্স।
