নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। চেন্নাই সুপার কিংসকে ২৫ রানে হারিয়ে টানা তৃতীয় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রেখেছে নিয়েছে আক্সার প্যাটেলের দল।
এমএ চিদামভারাম স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই জ্যাক ফ্রাসারের (০) উইকেট হারায় দিল্লি। দ্বিতীয় উইকেটে অভিষেক পোরেল ও লোকেশ রাহুল ৩৬ বলে ৫৪ রানের জুটি গড়েন। অভিষেক ২০ বলে ৩৩ রান করে আউট হন। আক্সার প্যাটেলকে নিয়ে তৃতীয় উইকেটে ২৩ বলে ৩৬ রান যোগ করেন। আক্সার ২১ রান করে আউট হন।
সামীর রিজভি ও লোকেশ রাহুল চতুর্থ উইকেটে ৩৩ বলে ৫৬ রানের জুটি গড়েন। ৩৩ বলে ফিফটির দেখা পান লোকেশ। রিজভি ২০ রান করে ফিরে গেলে ভাঙ্গে এই জুটি। লোকেশ ৫১ বলে ৭৭ রান করে দলীয় ১৭৯ রানে আউট হন। স্টাবস অপরাজিত ১২ বলে ২৪ রান করলে দিল্লির স্কোর দাড়ায় ৬ উইকেটে ১৮৩ রান। চেন্নাইয়ের খলিল আহমেদ ২টি উইকেট নেন।
১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে রাচিন রবিন্দ্র ৩, রিতুরাজ গায়কোয়াট ৫, ডেভন কনওয়ে ১৩, শিভম দুবে ১৮ ও রবিন্দ্র জাদেজা ২ রান করে আউট হলে ৭৪ রানে ৫ উইকেট চাপে পড়ে যায় চেন্নাই। এই চাপ আর সামাল দিতে পারেনি তারা।
ষষ্ঠ উইকেটে বিজয় শংকর ও মহেন্দ্র সিং ধোনি ঝড়োগতির ব্যাটিং চেন্নাইকে জয় এনে দিতে পারেনি। শেষ পর্যন্ত এই দুজনের অবিচ্ছিন্ন ৫৭ বলে ৮৪ রানের জুটিতে ৫ উইকেটে ১৫৮ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। বিজয় ৫৪ বলে ৬৯ ও ধোনি ২৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।
আরএ/নিউজক্রিকেট২৪
