নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে হতাশার গল্পই লিখলো পাকিস্তান। আগেই সিরিজ নিশ্চিত করা কিউইরা তৃতীয় ওয়ানডেতে জয় পেয়েছে ৪৩ রানে। ফলে হোয়াইটওয়াশের লজ্জা নিয়েই দেশে ফিরতে হচ্ছে রিজওয়ানের দলের।
মাউন্ট মঙ্গানুইতে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪২ ওভারে ২৬৫ রানের টার্গেট পায় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় পাকিস্তান। নিউজিল্যান্ড ফিল্ডারের ছোড়া বলে আঝাত পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমাম ইল হক। তবে ৭৩ রানের জুটিতে দলকে বেশ ভালোভাবেই এগিয়ে রাখেন আব্দুল্লাহ শফিক এবং বারর আজম।
দলীয় ৭৩ রানে ব্যক্তিগত ৩৩ রান করে সাজঘরে ফেরেন শফিক। এরপর উসমান খান ক্রিজে এসেওে বেশিক্ষণ টিকতে পারেননি। ১০৮ রানের মাথায় বাবর আজম ৫০ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। অধিনায়ক রিজওয়ান উইকেটে থিতু হলেও ইনিংস বড় করতে পারেনি।
লোয়ারঅর্ডার ব্যাটারাও তেমন কিছু করে দেখাতে পারেননি। তৈয়ব তাহিরের ৩৩ রান কেবল হারের ব্যবধানটাই কমিয়েছে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪০ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। কিউই পেসার বেন সিয়ার্স নেন পাঁচ উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালৈা না হলেও মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় ৪২ ওভারে আট উইকেট হারিয়ে ২৬৪ রানের ভালো সংগ্রহ পায় নিউজিল্যান্ড। রাইস মারিউ ৫৮ এবং অধিনায়ক ব্রেসওয়েল ৫৯ রান করেন। পাকিস্তানের আকিফ জাভেদ তুলে নেন চার উইকেট।
আরএ/নিউজক্রিকেট২৪
