মুম্বাইকে হারাল লক্ষ্নৌ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে জয় পেয়েছে লক্ষ্নৌ সুপার জায়ান্ট। মুম্বাই ইন্ডিয়ান্সকে ১২ রানে হারিয়ে এবারের আসরের তৃতীয় জয় তুলে নিয়েছে রিষভ পান্তের দল।

ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে লক্ষ্নৌকে ঝড়ো সূচনা এনে মিচেল মার্শ। মার্শের ২৭ বলে ফিফটিতে ভর উদ্বোধনী জুটিতে আসে ৭৬ রান। মার্শ ৩১ বলে ৬০ রান করে আউট হন। এরপর নিকোলাস পুরান ১২ ও রিষভ পান্ত ২ রান করে অল্প সময়ের ব্যবধানে আউট হন।

আয়ুশ বাদোনিতে নিয়ে চতুর্থ ‍উইকেটে ৩১ বলে ৫১ রানের জুটি গড়েনে এইডেন মার্করাম। বাদোনি ১৯ বলে ৩০ রান করে আউট হন। এরপর ফিফটির দেখা পান মার্করাম। ৩৮ বলে ৫৩ রান করে দলীয় ১৭৩ রানে মার্করাম আউট হন। শেষ দিকে ডেভিড মিলারের ১৪ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসে লক্ষ্নৌর ইসিংস দুইশ ছাড়ায়। ৮ উইকেটে ২০৩ রানে থামে লক্ষ্নৌর ইনিংস। মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া ৫ উইকেট নেন।

২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানের মধ্যে দুই ওপেনার উইল জ্যাক (৫) ও রায়ান রিকেলটনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বাই। এরপর নামান ধির ও সুরইয়াকুমার জাদব ৩৫ বলে ৬৯ রানের জুটি গড়ে চাপ সামাল দেন। ধির ২৪ বলে ৪৬ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি। চতুর্থ উইকেটে তিলক ভার্মাকে সাথে নিয়ে ৪৮ বলে ৬৬ রানের জুটি গড়েন। দললে জয়েল পথে রাখেন। ৩১ বলে ফিফটির দেখা পাওয়া সুরইয়াকুমার ৪৩ বলে ৬৭ রান করে আউট হন।

ওভারপ্রতি রানরেটের চাপ আর লক্ষ্নৌর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মুম্বাই ম্যাচ থেকে ছিটকে যায়। চার আর ছয়ের মার মারতে না পারায় তিলক ভার্মা ২৩ বলে ২৫ রান করে দলীয় ১৮০ রানে রিটায়ার্ট আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান। জয়ের জন্য শেষ ওভারে ২২ রান দরকার ছিল। কিন্তু আর পারেনি মুম্বাই। ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রানে থামে মুম্বাইয়ের ইনিংস

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »