হায়দরাবাদকে হারিয়ে কলকাতার দ্বিতীয় জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। সানরাইজার্স হায়দরাবাদকে ৮০ রানে হারিয়ে এবারের আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি কলকাতার। দলীয় ১৬ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার কুইন্টন ডিকক (১) ও সুনিল নারাইন (৭)। তৃতীয় উইকেটে আঙ্কৃশ রাঘুভানশিকে সাথে নিয়ে অধিনায়ক আজিঙ্কা রাহানে ৫১ বলে ৮১ রানের জুটি গড়েন। ফিফটি করে রাহানে ৩২ বলে ৫০ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি।

রাঘুভানশি ২৭ বলে ৩৮ রান করে দলীয় ১০৪ রানে আউট হন। এরপর কলকাতার ইনিংস টেনে নিয়ে যান ভেঙ্কটেশ আইয়ার ও রিংকু সিং। এই দুইজনের ৪১ বলে ৯১ রানের ঝড়ো গতির জুটিতে কলকাতার ইনিংস দুইশর কাছে চলে যায়। ফিফটির দেখা পান ভেঙ্কটেশ আইয়ার। ২৯ বলে ৬০ রান করে আউট হন ভেঙ্কটেশ। ৬ উইকেটে ২০০ রানে থামে কলকাতার ইনিংস। রিংকু সিং ১৭ বলে ৩২ রানে অপরাজিত থাকেন। হায়দরাবাদের মোহাম্মদ শামি, প্যাট কামিন্স, জিসান আনসারি, হারশাল প্যাটেল ও কামিন্দু মেন্ডিস সবাই ১টি করে উইকেট নেন।

২০১ রানের বড় টার্গেটে ব্যাট করতে নেমে ট্রাভিস হেড (৪), অভিষেক শর্মা (২) ও ইশান কিশান (২) দলীয় ৯ রানের মধ্যে ফিরে গেলে শুরুতেই চাপে পড়ে যায়। এরপর নিতিশ কুমার রেড্ডি  (১৯), কামিন্দু মেন্ডিস (২৭) ও অনিকেত ভার্মা (৬) রান করে আউট হলে ৭৫ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় হায়দরাবাদ। হেনরি ক্লাসেনের ২১ বলে ৩৩ রানের ইনিংসে হায়দরাবাদের ইনিংস একশ ছাড়ায়। শেষ পর্যন্ত ১৬.৪ ওভারে ১২০ রানে হায়দরাবাদ অলআউট হয়। কলকাতার ভৈভব আরোরা ও ভরুণ চক্রবর্তী ৩টি করে এবং আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »