বাটলারের ফিফটিতে গুজরাটের দ্বিতীয় জয়

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে জয় পেয়েছে গুজরাট টাইটান্স। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয় তুলে শুবম্যান গিলের দল।

এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৪২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ব্যাঙ্গালুরু। লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মার ব্যাটে চাপ সামাল দেয় তারা। জিতেশ ২১ বলে ৩৩ রান করে আউট হন। ফিফটিন দেখা পান লিভিংস্টোন। ৪০ বলে ৫৪ রান করে লিভিংস্টোন প্যাভিলয়নে ফিরত যান। শেষ দিকে টিম ডেভিডের ১৮ বলে ৩২ রানের ইনিংসে ব্যাঙ্গালুরুর স্কোর দাড়ায় ৮ উইকেটে ১৬৯ রান। গুজরাটের মোহাম্মদ সিরাজ ৩টি ও শাই কিশোরী ২টি উইকেট নেন।

১৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জশ বাটলারের ঝড়ো গতির ফিফটিতে ১৭.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ১৭০ রান তুলে জয় নিশ্চিত করে গুজরাট। বাটলার ৩৯ বলে ৭৩ রানে আপরাজিত থাকেন। এছাড়া শাই সুদর্শন ৩৬ বলে ৪৯ রান করে আউট হন। শেরেফানে রাদারফোর্ড ১৮ বলে ৩০ রান অপরাজিত থাকেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »