নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে জয় পেয়েছে পাঞ্জাব কিংস। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারিয়ে এবারের আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে শ্রেয়াস আইয়ারের দল।
ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি লক্ষ্ণৌর। স্কোর বোর্ডে ৩৫ রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরত যান মিচেল মার্শ (০), এইডেন মার্করাম (২৮) ও অধিনায়ক রিশব পান্ত (২)। নিকোলাস পুরান ও আউয়ুশ বাদোনি চতুর্থ উইকেট জুটিতে ৪০ বলে ৫৪ রান যোগ করেন। পুরান ৩০ বলে ৪৪ আর বাদোনি ৩৩ বলে ৪১ রান করে আউট হন।
এরপর অবশ্য আর কেউই রানের দেখা পাননি। আব্দুল সামাদের ১২ বলে ২৭ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ১৭১ রানের সংগ্রহ পায় লক্ষ্ণৌ। পাঞ্জাবের আর্শদ্বিপ সিং ৩ উইকেট নেন।
১৭২ রানের টার্গেট ব্যাট করতে নেমে প্রবসিমার্ন সিং ও শ্রেয়াস আইয়ারের ফিফটিতে সহজেই জয় তুলে নেয় পাঞ্জাব। ১৬.২ ওভারে ২ উইকেটে ১৭৭ রান তুলে পাঞ্জাব জয় নিশ্চিত করে। প্রবসিমার্ন ৩৪ বলে ৬৯ রান করে আউট হন। আইয়ার ৩০ বলে ৫২ ও নেহাল ওয়াধেরা ২৫ বলে ৪৩ রানে অপরিাজত থাকেন। কলকাতার আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন। লক্ষ্ণৌর ডিগভেশ রাথি ২টি উইকেট নেন।
আরএ/নিউজক্রিকেট২৪
