কলকাতাকে হারিয়ে আসরের প্রথম জয় পেল মুম্বাই

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়ে এবারের আসরের প্রথম জয় তুলে নিয়েছে হার্দিক পান্ডিয়ার দল।

ওয়ানখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি কলকাতার। স্কোর বোর্ডে দুই রান যোগ হতেই প্যাভিলিয়নে ফেরত যান দুই ওপেনার সুনিল নারাইন (০) ও কুইন্টন ডি কক (১)। এরপর আজিঙ্কা রাহানে ১১, ভেঙ্কটেশ আইয়ার ৩ ও আঙ্কৃশ রাঘুভানশি ২৬ রান করে ফিরে গেলে ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কলকাতা।

এই চাপ আর পরে সামাল দিতে পারেনি কলকাতা। মানিশ পান্ডের ১৪ বলে ১৯ আর রমনদ্বীপ সিংয়ের ১২ বলে ২২ রানের ইনিংসে কল্যাণে কলকাতার ইনিংস একশ ছাড়ায়। ১৬.২ ওভারে ১১৬ রানে অলআউট হয় কলকাতা। মুম্বাইয়ের অশ্বিনী কুমার ৪টি, দিপক চাহার ২টি এবং ট্রেন্ট বোল্ট, হার্দিক পান্ডিয়া, ভিগনেশ পুথুর ও মিচেল স্যান্টনার ১টি করে উইকেট নেন।

১১৭ রানের সহজ টার্গেট ব্যাট করতে নেমে রায়ান রিকেলটনের ফিফটিতে ভর করে ১২.৫ ওভারে ২ উইকেটে ১২১ রান তুলে জয় নিশ্চিত করে মুম্বাই। রিকেলটন ৪১ বলে ৬২ ও সুরইয়াকুমার জাদব ৯ বলে ২৭ রানে অপরিাজত থাকেন। কলকাতার আন্দ্রে রাসেল ২টি উইকেট নেন।

 

আরএ/নিউজক্রিকেট২৪

 

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »