নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। সানরাইজার্স হায়দরাবাদকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দিল্লি। আর টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেয়েছে হায়দরাবাদ।
ভিশাকাপত্তমে টস জিতে ব্যাট করতে নেমে অনিকেত ভর্মার ফিফটিতে ১৮.৪ ওভারে ১৬৩ রানে অলআউট হয় হায়দরাবাদ। অনিকেত ৪১ বলে ৭৪ রান করেন। হেনরি ক্লাসেন ১৯ বলে ৩২ ও ট্রাভিস হেড ১২ বলে ২২ রান করেন। এছাড়া আর কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। দিল্লির অজি পেসার মিচের স্টার্ক ৫উইকেটে নেন। এছাড়া কুলদ্বিপ জাদব নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে ফাফ ডু প্লেসিসের ফিফটিতে ভর করে ১৬ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান তুলে জয় নিশ্চিত করে দিল্লি। ডুপ্লেসিস ২৭ বলে ৫০ রান করে আউট হন। এছাড়া জ্যাক ফ্রাসার ৩৮ এবং অভিষেক ১৮ বলে ৩৪ ও স্টাবস ১৪ বলে ২১ রানে অপরাজিত থাকেন।
আরএ/নিউজক্রিকেট২৪
