হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন তামিম

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

হার্টে রিং পরানোর চার দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাসায় ফিরেছেন তামিম ইকবাল। আপাতত তার ঝুঁকি খুব একটা না থাকলেও বাসায় লম্বা সময় বিশ্রামে থাকতে হবে। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে তামিমকে । রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুক্রবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে বাসায় ফেরেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

কিছু পরীক্ষা করতে ও দাঁতের চিকিৎসার জন্য শনিবার তামিমকে আবার তাকে হাসপাতালে যেতে হবে। এছাড়া বাসায় বিশ্রামে থাকলেও চিকিৎসকের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।

স্বাভাবিক কার্যক্রমে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে তামিমের, অস্ত্রোপচারের পরদিন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফর এমনটাই জানান। তবে অস্ত্রোপচারের ধকল কাটিয়ে শরীর একটু থিতু হওয়ার বাসায় স্বাভাবিক কাজকর্ম ও হাঁটাচলা করতে পারবেন তামিম।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »