জিম্বাবুয়ে সিরিজ খেলা হচ্ছে না লিটনের, পিএসএলের এনওসি পেলেন রিশাদ-নাহিদরা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আসন্ন পাকিস্তান সুপার লিগে-পিএসএল খেলতে যাচ্ছেন লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এই তিন ক্রিকেটারকেই পিএসএলে খেলার অনাপত্তি পত্র (এনওসি) দিয়েছে ।

লিটন ও রিশাদ পুরো আসরের জন্যই এনওসি পেয়েছেন। তবে আসরের মাঝপথে দলের সঙ্গে যোগ দেবেন নাহিদ। বোর্ডের একটি সূত্র বিভিন্ন গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। এর মানে দাড়াচ্ছে ঘরের মাঠে আসন্ন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম পাচ্ছেন টেস্ট দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার লিটন। পিএসএলের জন্য তাকে বিশ্রাম দেয়া হচেছ। তাছাড়া টেস্ট দলের ভাবানায় নেই রিশাদ। তাই পিএসএলের শুরু থেকেই খেলার অনুমতি পেয়েছেন এই লেগি।

আগামী ১১ এপ্রিল পিএসএলের দশম আসর শুরু হবে । আর ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। আর এই সিরিজে একটি টেস্ট খেলে তারপর পিএসএলে যাবেন পেসার নাহিদ রানা। তাই পুরো সময়ের জন্য এনওসি পাননি এই ডানহাতি পেসার। আসরে পেশোয়ার জালমির হয়ে নিজেদের প্রথম ৫ ম্যাচ মিস করতে পারেন নাহিদ।

পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন রিশাদ হোসেন। তাকে লাহোর ক্যালান্দার্স দলে নিয়েছেন। রিশাদের মতোই সিলভার ক্যাটাগরি থেকে করাচি কিংস দলে নিয়েছেন লিটন দাসকে।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »