নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ ধবলধোলাই হওয়ার পর থেকে পাকিস্তান ক্রিকেট ও ক্রিকেটারদের নিয়ে চলছে তুমুল সমালোচনা।ক্রিকেটার থেকে শুরু করে কোচ, টিম ম্যানেজমেন্ট- কেউ বাকি নেই এই সমালোচনা থেকে রক্ষা পেয়েছেন এমন।
এই সমালোচনার ঝড়ে সবচাইতে বেশি সমালোচিত হয়েছিলেন অধিনায়ক শান মাসুদ। সেই অধিনায়কের ওপর আবারও আস্থা রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ঘোষণা করা দলে দেখা যাচ্ছে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
আগামী ৭ অক্টোবর থেকে মুলতানে শুরু হবে পাকিস্তান-ইংল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথমটি। পাকিস্তানের ১৫ সদস্যের এই স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার আমের জামাল। পিঠের ইনজুরি থেকে সেরে ওঠার ফলে দলে জায়গা পেয়েছেন তিনি। অন্যদিকে খুররম শাহজাদ বাংলাদেশের বিপক্ষে শেষ টেস্ট নিয়েছিলেন ৬ উইকেট। কিন্তু ইনজুরির কারণে এবার দল থেকে বাদ পড়েছেন শাহজাদ।
শান মাসুদের নেতৃত্ব নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠে গেছে। বাংলাদেশের কাছে ২-০ ব্যবধানে হারের পর মনে করা হয়েছিলো শান মাসুদকে হয়তো নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হবে। শুধু বাংলাদেশের কাছে হারের কারণেই নয়, ঘরের মাঠে সর্বশেষ ৫ টেস্টেই হেরেছে পাকিস্তান এবং সবগুলো টেস্টই তারা খেলেছে শান মাসুদের নেতৃত্বে
