নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
গুনী ক্রীড়া সাংবাদিক অঘোর মন্ডল আর বেচে নেই।আজ ২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অঘোর মন্ডল। কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। মাঝে আবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ১৩ সেপ্টেম্বর তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আজ বিকেল ৪ টার দিকে বিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন অঘোর মন্ডল। স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
৩৫ বছরের সাংবাদিকতা জীবন অঘোর মন্ডলের। এই সাংবাদিক বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন। দীর্ঘদিন কাজ করেছেন চ্যানেল আই ও দীপ্ত টিভিতে। সবশেষ এটিএন নিউজে বার্তা সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন অঘোর মন্ডল। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন।
গুনী এই ক্রীড়া সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে নিউজক্রিকেট টুয়েন্টিফোর।
