টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কানপুরে সিরিজে দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।

একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ।নাহিদ রানা এবং তাসকিন আহমেদ খেলছেন না। এদের পরিবর্তে খালেদ হাসান এবং তাইজুল ইসলামকে একাদশে নেয়া হয়েছে।একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত।

কানপুর টেস্টের প্রথম দুইদিন বৃষ্টির প্রবল সম্ভাবনা আছে। খেলা শুরুর দিন বৃষ্টি না থাকলেও ম্যাচে সেটির প্রভাব পড়েছে। আগের রাতে বৃষ্টি হওয়ায় এবং আউটফিল্ড ভেজা থাকায় ইতোমধ্যেই টসের সময় পিছিয়ে গেছে। বাংলাদেশ সময় সকাল ১০টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটি আর হয়নি।

আম্পায়ারদের সিদ্ধান্ত অনুযায়ী সকাল সাড়ে ১০ টায় টস অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে ১১ টায়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »