র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিলেন শান্ত-

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

টেস্ট র‍্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি করেছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৮২ রানের ইনিংস খেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। যার ফলে টেস্ট র‍্যাংকিংয়ে বাংলাদেশি অধিনায়ক বিশাল লাফ দিয়েছেন।

আজ (বুধবার) আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে হালনাগাদে দেখা যাচ্ছে, ব্যাটারদের তালিকায় ১৪ ধাপ এগিয়ে ৪৮তম স্থানে উঠেছেন শান্ত। আগের ম্যাচে দুই ইনিংসে ৩২ ও ২৫ রান করে এক ধাপ (৪৩) এগিয়েছেন সাকিব আল হাসান।

র‍্যাঙ্কিংয়ে পিছিয়েন মুশফিক,লিটন ও মুমিনুলরা।পাকিস্তান সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করা লিটন দাস টিম ইন্ডিয়ার সঙ্গে ছিলেন ফ্লপ। পাঁচ ধাপ পিছিয়ে ২০ নম্বরে নেমেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ব্যাট হাতে হতাশ করা মুশফিকুর রহিম ৬ ধাপ পিছিয়ে বর্তমানে ২৩ নম্বরে আছেন। নিজেকে হারিয়ে খুঁজতে থাকা মুমিনুল হক ১১ ধাপ পিছিয়ে ৫৮ নম্বরে নেমেছেন।

বোলিং র‍্যাংকিংয়ে পাঁচ ধাল এগিয়েছেন পেসার হাসান মাহমুদ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ও চেন্নাইতে ভারতের সঙ্গে ৮৩ রানে ৫ উইকেট নিয়ে এখন তিনি ৪৪ নম্বরে অবস্থান করছেন। আট ধাপ এগিয়ে ৬৩ নম্বরে তাসকিন আহমেদ । বর্তমানে তিনি ক্যারিয়ারসেরা ৩০৮ রেটিং পয়েন্টে আছেন । গতি তারকা নাহিদ রানা এক ধাপ এগিয়ে ৭৮ নম্বরে উঠেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »