কেটে গেছে শংকা, সঠিক সময়েই মাঠে গড়াবে ম্যাচ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আমেরিকার হাউসটনে শহরে ব্যাপক ঝড় তুফানের ফলে বাংলাদেশ বনাম আমেরিকার মধ্যকার তিন ম্যাচ টি২০ সিরিজের ভেন্যু প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সের সকল অস্থায়ী স্থাপনা নষ্ট হয়ে যাওয়ায় আগামীকাল সিরিজের ১ম ম্যাচ আয়োজন নিয়ে শংকা দেখা দিয়েছিল।

অবশেষে দ্রæততম সময়েই সব ঠিক করায় সিরিজ মাঠে গড়াতে আর কোন বাঁধা নেই। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৯.০০ ঘটিকায় প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে মাঠে গড়াবে সিরিজের ১ম ম্যাচ।

এর আগে বাংলাদেশ দল আমেরিকার বিপক্ষে নব্বই দশকে লিষ্ট এ ম্যাচ খেললেও এবারই প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটে আমেরিকার মুখোমুখি হবে টাইগাররা।

 

বাংলাদেশ দল

নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদী, জাকের আলী, রিশাদ হোসাইন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »