নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডকে নিয়ে আয়োজিত তিন জাতির টি২০ সিরিজের ২য় ম্যাচে স্বাগতিক নেদারল্যান্ডকে ১ রানে হারিয়ে প্রথম জয় তুলে নিয়েছে আয়ারল্যান্ড। ৪৯ রানের ইনিংসের পাশাপাশি ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মার্ক এডায়ার।
প্রথমে ব্যাট করে মার্ক এডায়ারের ২৪ বলে ৪৯, টাকারের ৩০ বলে ৪০ ও ডেলানির ১৯ রানের সুবাদে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে আয়ারল্যান্ড। নেদারল্যান্ডের হয়ে টিম প্রিঙ্গেল ৩, ড্যানিয়েল ও ম্যাকারেণ ২টি করে উইকেট শিকার করেন।
১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দাউদের ৩০ বলে ৩৩, বাস ডি লিডের ২৯ বলে ৩২ রানের ¯েøা ইনিংসের ফলে রানরেটে বেড়ে যাওয়ায় শেষের দিকে প্রিঙ্গেলের মাত্র ১৩ বলে ৩৫ রানের সুবাদে জয়ের কাছাকাছি গিয়েও ১৪৯ রানে থামে ডাচদের ইনিংস। শেষ ওভারে ২০ রানের প্রয়োজনে ১৮ রান সংগ্রহ করে ১ রানের পরাজয়বরণ করে স্বাগতিকরা।
মাত্র ২৪ বলে ৪৯ রানের ইনিংস খেলার পাশাপাশি ২ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন মার্ক এডায়ার।
