মাঠে গড়াচ্ছে টি২০ সিরিজ!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ বনাম আমেরিকার মধ্যকার তিন ম্যাচ টি২০ সিরিজের ১ম ম্যাচ আগামীকাল রাত ৯ ঘটিকায় মাঠে গড়াবে। আমেরিকার হাউসটনের প্রাইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ঝড় তুফানের কারনে শংকা থাকলেও ম্যাচ মাঠে গড়ানোর জন্য প্রস্তুত।

আমেরিকার বিপক্ষে এই প্রথম আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে নব্বই দশকে লিষ্ট এ ক্রিকেটে একবার আমেরিকার মুখোমুখি হয়ে সেই ম্যাচে জিতেছিল বাংলাদেশ।

 

বাংলাদেশ দল

নাজমুল শান্ত (অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, শেখ মাহেদী, জাকের আলী, রিশাদ হোসাইন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব, শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »