নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
দীর্ঘ ২ মাস যাবত আইপিএল ২০২৪ অনুষ্ঠিত হচ্ছে। গ্রæপ পর্বের ৭০ ম্যাচের লড়াই শেষে আগামীকাল থেকে মাঠে গড়াবে প্লে অফের লড়াই।
গতকাল দিনের ১ম ম্যাচে জয় পেয়ে ২য় স্থানে উঠেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। দিনের ২য় ম্যাচে জিতে রাজস্থানের সামনে ২য় স্থানে উঠার সুযোগ থাকলেও ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট টেবিলের ৩য় স্থানে থেকেই প্লে অফ খেলতে হবে শুরুর দিকে টপে থাকা রাজস্থানকে।
আগামীকাল রাত ৮.০০ ঘটিকায় ১ম কোয়ালিফায়ার ম্যাচে কোলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হবে। জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে।
২২ মে রাত ৮.০০ ঘটিকায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস বনাম রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এই ম্যাচে পরাজিত দল বিদায় নেবে এবং জয়ী দল ২য় কোয়ালিফায়ার ম্যাচে উত্তীর্ণ হবে।
২৪ মে রাত ৮.০০ ঘটিকায় ১ম কোয়ালিফায়ার ম্যাচে পরাজিত দল মুখোমুখি হবে এলিমিনেটর ম্যাচে জয়ী দলের সাথে এবং এই ম্যাচে জয়ী দল ফাইনালে উঠবে। পরাজিত দল বিদায় নেবে।
২৬ মে রাত ৮.০০ ঘটিকায় চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই ফাইনালিষ্ট এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ নির্ধারনের মাধ্যমেই পর্দা নামবে আইপিএল ২০২৪ এর।
