নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আইপিএল ২০২৪ এর গ্রæপ পর্বের শেষ দিনের ১ম (৬৯তম) ম্যাচে পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠেছে সানরাইজার্স। পাঞ্জাবের গড়া ২১৪ রানের জবাবে ৬ উইকেট হারিয়ে ২১৫ রান সংগ্রহ করে ৪ উইকেটের জয় তুলে নেয় দলটি।
প্রথমে ব্যাট করে অথর্ব টাইড এর ২৭ বলে ৪৬, প্রভসিমরান সিংহ এর ৪৫ বলে ৭১, রাইলি রশোর ২৪ বলে ৪৯ ও জিতেশ শর্মার ১৫ বলে ৩২ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ২১৪ রান করে পাঞ্জাব। সানরাইজার্সের হয়ে ৩৩ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেন নটরঞ্জন। কামিন্স ৩৪ রানের বিনিময়ে ১ উইকেট শিকার করেন।
২১৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা সানরাইজার্সের ওপেনার ট্রেভিস হেড ১ বলে শুণ্যে ফিরলেও অপর ওপেনার অভিষেক শর্মা মাত্র ২৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন। রাহুল ত্রিপাতি ১৮ বলে ৩৩, নীতিশ কুমার ২৫ বলে ৩৭, ক্লাসেন ২৬ বলে ৪২ ও আবদুস সামাদ ৮ বলে ১১ রানের ইনিংস খেললে ৬ উইকেট হারিয়ে ১৯.১ ওভারে ২১৫ রান সংগ্রহ করে ৪ উইকেটের জয় তুলে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ।
ব্যাট হাতে মাত্র ২৮ বলে ৬টি ছয় ও ৫টি চারে ৬৬ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন অভিষেক শর্মা।
এটি ১৪তম ম্যাচে সানরাইজার্সের ৮ম জয়। অপর এক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট সহ ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে উঠেছে সানরাইজার্স। তবে রাতে গ্রæপ পর্বের শেষ ম্যাচে কোলকাতার বিপক্ষে রাজস্থান জয় পেলে ১৮ পয়েন্ট নিয়ে ২য় স্থানে উঠবে। আর রাজস্থান হারলে ২য় স্থানে থেকেই ফাইনালের লড়াইয়ে নামবে সানরাইজার্স।
