নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
নেপিয়ারে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শনিবার ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া করা টাইগারদের লক্ষ্য হোয়াইটওয়াশ এড়ানো। আর কিউইদের লক্ষ্য টাইগারদের হোয়াইটওাশ করা। বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি।
ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে টাইগারদের। হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে নেপিয়ারে বাংলাদেশ দল কিউইদের বিপক্ষে মাঠে নামবে। মাঠে নামার আগে বাংলাদেশের চিন্তা ব্যাটিং বোলিং দুই বিভাগ নিয়েই। পুরোনো সমস্যা টপ অর্ডারের ব্যাটারদের রান না পাওয়ার সমস্যা রয়েই গেছে। আবার নিউজিল্যান্ডের মাটিতে বোলার সুবিধা করতে পারছে না। তাই হোয়াইটওয়াশ এড়াতে হলে দুই বিভাগকেই নিতে হবে সমান দায়িত্ব।
নিউজিল্যান্ডের মাঠে ১৮টি ওয়ানডে খেলে কখনো জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচের আগে অধিনায়ক শান্ত অবশ্য জানিয়েন রীতি ভাঙতে চান। ম্যাকলিন পার্কে সেই কাজ করতে চান শান্ত। তিনি বলেন, ‘আমি প্রতিটি ম্যাচ একটা সুযোগ হিসেবে দেখি। আরেকটা সুযোগ আগামীকাল। আমি এখনো বিশ্বাস করি, অতীতে যা হয়েছে, এবার সেই জিনিসটা হবে না। আমার এখনো বিশ্বাস আছে, ওই দলকে আমরা হারাতে পারি, ওই সামর্থ্য আমাদের আছে।’
অধিনায়ক জানিয়েছেন ম্যাচ জিততে হলে ব্যক্তিগত পারফরম্যঅন্সের চেয়ে দল গত পারফরম্যান্সটাই বেশি জরুরি। প্রথম দুই ওয়ানডেতের ভুল শুধরে সেটিই করতে চান। শান্ত বলেন, ‘ব্যক্তিগত দুই-একটা পারফর্মম্যান্স হচ্ছে কিন্তু দল হিসেবে ওই পারফর্মম্যান্সটা আসছে না। দেখা গেল সৌম্য একা ম্যাচটা ক্যারি করল, মাঝখানে ওরকম কেউ রান করেনি। আমার কাছে মনে হয় এই ধরণের কন্ডিশনে বড় জুটি প্রয়োজন। ওই জিনিসটাই করার চেষ্টা করব আগামীকালের ম্যাচে। আর যেটা বললেন আরেকটা হোয়াইটওয়াশের সামনে, দোয়া করেন যেন ওই জিনিসটা না হয়।’
বাংলাদেশের জন্য কাজটা বেশ কঠিন হবে। নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলে তিনটাতেই বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
নিউজক্রিকেট২৪/আরএ
