নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
পার্লে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৭৮ রানে হারিয়েছে ভারত। ফলে ২-১ ব্যবধানের সিরিজ নিজেদের করে নিয়েছে লোকেশ রাহুলের দল।
বোল্যান্ড পার্কে টস হেরে ব্যাট করতে নেমে সানজু স্যামসনের সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান করে ভারত। স্যামসন ১০৮ রান করে আউট হন। এছাড়া তিলক ভার্মা ৫২ ও রিংকু সিং ৩৯ রান করেন। প্রোটিয়য়া বোলার বেউর্যান হেন্ডরিক্স ৩ উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ৪৫ দমশিক ৫ ওভারে ২১৮ রানে অলআউট হয়। টোনি জি জর্জি সর্বোচ্চ ৮১ রান করেন। ভারতের আর্শদিপ সিং ৪টি এবং আভেশ খান ও ওয়াশিংটন সুন্দর ২টি করে উইকেট নেন।
নিউজক্রিকেট২৪/আরএ
