মাহমুদ সুজন »
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনাধীন প্রথম শ্রেণীর ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেলেন অনূর্ধ্ব ১৯ দলের ক্রিকেটার ও বরিশাল বেসিক ক্রিকেট কোচিং একাডেমীর কৃতি ক্রিকেটার জিহাদুল হক জিহাদ। চলমান ১১তম বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ানডে টিমে বরিশাল বিভাগের একমাত্র ক্রিকেটার হিসেবে সেন্ট্রাল জোনে সুযোগ পেয়েছেন জিহাদুল হক জিহাদ।
সেন্ট্রাল জোনের ওয়ানডে স্কোয়াডের অন্যান্য সদস্যরা হলেন মোহাম্মদ নাঈম, জিসান আলম, ইসলাম সাইফ হাসান, আরিফুল ইসলাম, শুভগত হোম, মাহিদুল ইসলাম অংকন, মাহফুজুর রহমান রাব্বি, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, রিপন মন্ডল, আব্দুল মজিদ ও মেহেদী হাসান রানা। এ প্রসঙ্গে বেসিক ক্রিকেট কোচিং একাডেমীর পরিচালক ও প্রধান কোচ এজাজ আল মাহমুদ সুজন বলেন, ‘১১ বছর বয়স থেকে জিহাদুল হক জিহাদ একাডেমিতে নিয়মিত প্র্যাকটিস করছে, সে চমৎকার পারফরম্যান্স দিয়ে ইতিমধ্যে বরিশাল জেলা ও বিভাগ টিম সহ বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ দলের ক্যাম্প, বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ দলের ক্যাম্প এবং বর্তমানে অনূর্ধ্ব ১৯ দলে রয়েছে।’
জিহাদ সদ্য সমাপ্ত হওয়া বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ টিম যেটি এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে সে দলের স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবেও ছিলেন। ছোটবেলা থেকেই জিহাদ ছিলেন অত্যন্ত পরিশ্রমই ক্রিকেটার। তার এই সফলতার জন্য এজাজ দোয়া চেয়েছেন। তিনি জানান জিহাদের জন্য তার একাডেমি গর্বিত।। কোচ হিসাবে জিহাদের জন্য ও বেসিক ক্রিকেট কোচিং একাডেমির জন্য তিনি দোয়া চেয়েছেন।
ক্রিকেটার জিহাদের কাছে তার অনুভূতি জানতে চাইলে জিহাদ বলেন ‘আল্লাহতালার কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করছি যে এমনি একটি ভালো জায়গায় আল্লাহতালা আমাকে খেলার সুযোগ দিয়েছে।। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন বরিশাল জেলা, বিভাগ সহ সারাদেশের মান উজ্জ্বল করতে পারে এবং একজন ক্রিকেটার হিসাবে আমার যে স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা সেটি সফল করতে পারি।’
নিউজক্রিকেট২৪/এমএস/আরএ
