ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ত্রিনিদাদে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে ক্যারিবীয়রা।

ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৩ ওভারে ১৩২ রানে অলআউট হয় ইংল্যান্ড। ফিল সল্ট ২২ বলে ৩৮ রান করেন। এছাড়া লিভিংস্টোন ২৮ ও মঈন আলী ২৩ রান করেন। ক্যারিবীয় বোলার গুদাকেশ মোতি ৩টি এবং আন্দ্রে রাসেল, আকিন হোসেইন ও জেসন হোল্ডার সবাই ২টি করে ‍উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ২ ওভারে ৬ উইকেটে ১৩৩ রান করে জয় নিশ্চিত করে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপ অপরাজিত ৪৩ রান করেন। ইংলিশ বোলার আদিল রশিদ ও রিসি টপলি ২ টি করে উইকেট নেন।

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »