ডোপ টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে ও ব্র্যান্ডন মাভুটাকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। শুনানি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা করা হয়েছে এই দুই ক্রিকেটারকে।

জিম্বাবুয়ে ক্রিকেট বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জাননো হয়েছে সম্প্রতি ডোপ টেস্টে দুজনের নমুনায় বিনোদনমূলক ওষুধের উপস্থিতি গেছে যেটা নিষিদ্ধ।

লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুটা জিম্বাবুয়ের হয়ে সব ফরম্যাট মিলিয়ে  ২৬টি ম্যাচ খেলেছেন। গত রোববার আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতেও খেলেছেন মাভুটা। আর অফ স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে তিন সংস্করণ মিলিয়ে প্রায় একশ ম্যাচ খেলেছন। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ছিলেন না মাধেভেরে।

 

নিউজক্রিকেট২৪/আরএ

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »