সিরিজ বাঁচাতে পারল না বাংলাদেশ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

নেলসনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। স্যাক্সটন ওভালে আগে ব্যাট করে সৌম্য সরকারের রেকর্ড গড়া সেঞ্চুরিকে ২৯১ রারে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২২ বল হাকে রেখে সহজেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

পারাজয়ের বৃত্ত ভাঙ্গতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। কিন্তু সৌম্যর দৃষ্টিনন্দন সেঞ্চুরির পর বোলার চেষ্টা বৃথা। শেষ পর্যন্ত সিরিজ পরাজয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় টাইগারদের।

২৯২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই দুই কিউই ওপেনার উইল ইয়ং ও রাচিন রবিন্দ্র বেশ সাবলীর। দলীয় ৭৬ রানে ফেরেন ৪৫ রান করা রাচিন। ইয়ং ও হেনরি নিকোলস দ্বিতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়েন যেটা কিউইদের জয়ের কাজটা সহজ করে দেয়। অল্পের জন্য সেঞ্চুরি মিস করা ইয়ং আউট হন ৮৯ রান করে। সেঞ্চুরি মিস করে নিকোলসও। ৯৫ রান করে দলীয় ২৬০ রানে আউট হন। এরপর ল্যাথাম ও ব্লানডেল ৪৬.২ ওভারে ২৯৬ রান তুলে জয় নিশ্চিত করেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৮০ রান তুলতেই প্যাভিলিয়নে ফেরত যান এনামুল বিজয়, নাজমুল শান্ত, লিটন দাস ও তৌহিদ হৃদয়। পঞ্চম উইকেট জুটিতে মুশফিককে নিয়ে ৯১ রানের জুটি গড়ার পথে ফিফটি তুলে নেন সৌম্য । মুশফিক ৪৫ রান করে আউট হলে ভাঙ্গে এই জুটি।

আত্মবিশ্বাস ফিরে পাওয়া সৌম্য একপ্রান্ত আগলে রেখে পাঁচ বছর পর ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরির দেখা পান। মিরাজকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেট জুটিতে ৫৩ বলে ৬১ রানের জুটি গড়েন সৌম্য। মিরাজ ১৯ রান করে আউট হন। আর সৌম্য সেঞ্চুরিটাতে পরিণত করেন দেড়শতে

ক্যারিয়ার সেরা ১৫১ বলে ১৬৯ রান করে সৌম্য যখন আউট হন তখন নিউজিল্যান্ডের মাটিতে এশিয়া কোনো ব্যাটার হিসেবে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নেন। শেষ ওভারে তিন উইকেট হারালে এক বল হাতে রেখে বাংলাদেশ অলআউট হয় ২৯১ রান

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯.৫ ওভারে ২৯১ (সৌম‍্য ১৬৯, এনামুল ২, শান্ত ৬, লিটন ৬, হৃদয় ১২, মুশফিক ৪৫, মিরাজ ১৯, তানজিম ১৩, রিশাদ ৬, শরিফুল ১*, হাসান ০; মিল্ন ১/৭৪, ডাফি ৩/৫১, ও’রোক ৩/৪৭, ক্লার্কসন ১/৩০, অশোক ১/৬৩)

নিউজিল‍্যান্ড: ৪৬.২ ওভারে ২৯৬/৩ (ইয়াং ৮৯, রাচিন ৪৫, নিকোলস ৯৫, ল‍্যাথাম ৩৪*, ব্লান্ডেল ২৪*; শরিফুল ১/৪৯, হাসান ২/৫৭)

ফল: নিউ জিল্যান্ড ৭ উইকেটে জয়ী

সিরিজ: ৩ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে নিউ জিল্যান্ড

ম্যান অব দা ম্যাচ: সৌম্য সরকার

 

নিউজক্রিকেট২৪/আরএ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »