এশিয়া কাপ থেকে ছিটকেই গেলেন লিটন, সুযোগ পেলেন বিজয়

ক্রীড়া প্রতিবেদক »

এশিয়া কাপ থেকে ছিটেকে গেলেন ওপেনার লিটন দাস। ভাইরাস জ্বরে আক্রান্ত লিটন সুস্থ না হওয়ায় পুরো এশিয়া কাপে খেলা হচ্ছে না তার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুধবার (৩০ আগস্ট) আনুষ্ঠানিকভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

লিটনের পরিবর্তে দলে নেয়া হয়েছে আরেক ওপেনার এনামুল হক বিজয়কে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘ঘরোয়া ক্রিকেটে বিজয়ের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে তাতে নেয়া হয়েছে। এছাড়া বাংলোদেশ টাইগার্সেও তাকে পরিচর্যা করা হয়েছে। সে আমাদের বিবেচনায় ছিল। যেহেতু লিটন খেলতে পারছে না আমাদের টপ অর্ডারে একজন ব্যাটার দরকার যে কিনা কিপিং করতে পারে। হিসেবে বিজয়কে দলে নেয়া হয়েছে।’

আজ বুধবার (৩০ আগস্ট) পাকিস্তান-নেপাল ম্যাচের মধ্যদিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপের আসর। আগামীকাল বৃহস্পতিবার (৩১ আগস্ট) শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ যাত্রা।

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »