তাহলে কি ইবাদতের বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ

ক্রীড়া প্রতিবেদক »

লন্ডনে হাঁটুর চিকিৎসা করাতে গিয়েছিলেন পেসার ইবাদত হোসেন। আর চিকিৎসা করাতে গিয়ে শেষ পর্যন্ত অপারেশনের টেবিলে যেতে হলো এই ডানহাতি পেসারকে। আর অপরারেশের কারণে আসন্ন বিশ্বকাপ ক্রিকেটটাও হয়তো আর খেলা হচ্ছে না ইবাদেতের।

ইবাদতের চোট মূলত হাঁটুর এসিএল-এ (এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট)। এই চোটে অপারেশন করানো হলে পুরোপুরি ঠিক হতে সাধারণত ৬ থেকে ৮ সপ্তাহ প্রয়োজন হয়। ক্ষেত্র বিশেষে আর বেশি সময়ও লাগতে পারে। অনেক ক্ষেত্রে সময় লাগে আরও বেশি। তাইতো ইবাদতের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একরকম শেষই হয়ে গেল।

ইবাতকে নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি সংবাদমাধ্যমে বলেন, ‘আজকে ইবাদতের সার্জারি হচ্ছে। (সুস্থ হতে কত দিন লাগবে) আমরা এখনও জানি না। সার্জারি হওয়ার পর বলা যাবে কত দিন লাগতে পারে। সার্জারির পর আমরা আবার ওখানের বিশেষজ্ঞের সঙ্গে কথা বলব।’

তিনি আরও বলেন, ‘আমরা দেশে কনজার্ভেটিভ ম্যানেজমেন্ট করে দেখেছি, ও (ইবাদত) সেরে উঠতে পারছে কি না। কিন্তু সেভাবে আশানুরূপ উন্নতি হয়নি। এজন্য আমরা ওখানে পাঠিয়েছি দ্বিতীয় আরেকটি মতামতের জন্য। ওরা বলেছে, সার্জারি করলেই ভালো হবে। তাই এখন সার্জারি করা হচ্ছে।’

ইবাদতের মাঠে ফিরতে কতদিন সময় লাগবে এমন প্রশ্নে দেবাশিষ বলেন, ‘এসিএল হোক বা অন্য কোনো অস্ত্রোপচার, একেকজনের সুস্থ হওয়ার সময় লাগে একেকরকম। তাই আগে-ভাগেই বলা সম্ভব নয়, ইবাদতের ফিরতে কত দিন লাগবে। যিনি সার্জারি করেছেন, সেই সার্জনের কথা শুনে, তার বরাত দিয়ে আমরা ইবাদতের অবস্থা সম্পর্কে জানাব।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »