এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না লিটনের

ক্রীড়া প্রতিবেদক »

অসুস্থতার কারণে এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা হচ্ছে না লিটন দাসের। মঙ্গলবার (২৯ আগস্ট) বাংলাদেশে ক্রিকেটে বোর্ডের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। সংবাদমাধ্যমে বিষয়টি জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

সংবাদমাধ্যমে নান্নু বলেন, ‘লিটন দাসকে আমরা প্রথম ম্যাচে পাব না। এখন পর্যন্ত কোনো ব্যাকআপ পাঠানোর পরিকল্পনা নেই আমাদের। কালকে পর্যন্ত দেখি। লিটন শ্রীলঙ্কায় যাবে নাকি সরাসরি পাকিস্তানে যাবে, সেটি আসলে মেডিকেল বিভাগ আমাদেরকে সবুজ সংকেত দেওয়ার পর বলা যাবে। আমরা অপেক্ষা করছি।’

বিবিসির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরি জানিয়েছেন লিটনের অবস্থার কোনো উন্নতি হয়নি, আগের মতোই আছে। বিসিবির প্রধান চিকিৎসক সংবাদমাধ্যকে বলেন, ‘আজকে সকালেও লিটন দাসের জ্বর ১০০ ডিগ্রি সেলসিয়াস ছিল। জ্বর যেহেতু পুরোপুরি কমেনি, তাই আমরা কোনো সিদ্ধান্তে যেতে পারছি না। লিটনের পুনরায় ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। সেখানে আবার নেগেটিভ এসেছে। কিন্তু আমরা সতর্ক আছি, কারণ ডেঙ্গু আক্রান্ত হলেও এখন অনেক সময় ধরা পড়ে না পরীক্ষায়। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যখনই সুস্থ হয়ে উঠবে, আমরা জানিয়ে দেব।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »