ইংলিশ কাউন্টিতে খেলার প্রস্তাব পেয়েছেন মিরাজ

স্টাফ রিপোর্টার »

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইংলিশ কাউন্টির ওয়ানডে কাপ  ক্রিকেটে খেলার জন্য বেশ কয়েকটি দল থেকে প্রস্তাব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

কাউন্টির অন্যতম জনপ্রিয় দল ওয়ারউইকিশায়ার থেকে প্রস্তাব পেয়েছেন মিরাজ। যেখানে রয়েছে মোহামেডানের হয়ে খেলা তার সতীর্থ ইংলিশ ক্রিকেটার জ্যাক লিনটট।

তবে কাউন্টিতে মিরাজ খেলবেন কিনা এ ব্যাপারে সে নিজেই নিশ্চিত নয়। এবছরই রয়েছে এশিয়া কাপ এবং ওয়ানডে বিশ্বকাপের মত ক্রিকেটের অন্যতম সেরা আসর। এ ব্যাপারে মিরাজ গণমাধ্যমে জানান, ‘কাউন্টির বেশ কয়েকটি দল থেকে যোগাযোগ করেছে। তবে আমি এখনো নিশ্চিত নই খেলতে যাব কি না। 

চলতি বছরের ওয়ানডে বিশ্বকাপ এবং এশিয়া কাপের কথা মাথায় রেখে খেলোয়াড়দের বিশ্রামের ব্যাপারে বেশ তৎপরতা দেখাবে বিসিবি তা অনুমেয়। আর তাই কাউন্টির ওয়ানডে কাপ চলার সময় এফটিপি অনুসারে বাংলাদেশের কোনো ম্যাচ না থাকলে মিরাজের খেলার বিষয়টি একেবারে নিশ্চিত নয়।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »