স্টাফ রিপোর্টার »
আইপিএলের ১৪ তম আসর-২০২৩ এ প্লে-অফ নিশ্চিত করল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপারকিংস। দিল্লি ক্যাপিটালসকে ৭৭ রানে হারিয়ে ১৪ ম্যাচে ৮ জয় নিয়ে শেষ চার নিশ্চিত করল চেন্নাই। এ নিয়ে ১৪ আসরে সর্বোচ্চ ১২ বারের মত প্লে- অফে জায়গা করে নিল দলটি।
প্রথমে ব্যাট করে উদ্ভোধনী ব্যাটার ডেভন কনওয়ে এবং রুতুরাজ গাইকোয়াড়ের ঝড়ো অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ২২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চেন্নাই।কনওয়ে ৫২ বলে ১১ চার এবং ৩ ছক্কায় ৮৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। এছাড়া রুতুরাজ ৫০ বল মোকাবেলায় ৭টি বিশাল ছক্কায় ৩টি চারে ৭৯ রান করেন।
জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ডেভিড ওয়ার্নার ৮৬ রানের অসাধারণ ইনিংস খেললেও বাকি ব্যাটারদের ব্যার্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান সংগ্রহ করে দিল্লি ক্যাপিটালস।
