কাউন্টি অভিষেকে দুর্দান্ত বোলিং বাংলাদেশি আরাফাতের

স্টাফ রিপোর্টার »

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ঘরোয়া ক্রিকেট লিগ ইংলিশ কাউন্টিতে নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত বোলিং করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত আরাফাত ভূঁইয়া। কাউন্টি দল কেন্টের হয়ে অভিষেকেই শিকার করেছেন চার উইকেট।

এই মিডিয়াম বোলারের শিকার তালিকায় রয়েছেন ইংল্যান্ড জাতীয় দলের হয়ে মাঠ কাপানো উইল জ্যাকস, অলি পোপ, বেন ফোকস এবং জেমি স্মিথের মত তারকা ক্রিকেটার। ২০ ওভার হাত ঘুরিয়ে ৬ টি মেডেনসহ ৬৫  রান খরচ করেন আরাফাত।

দুর্দান্ত অভিষেকে রোমাঞ্চিত আরাফাত সংবাদমাধ্যমে তার অনুভূতি ব্যক্ত করতে যেয়ে বলেন, ‘ এটা অবিশ্বাস্য এক অনুভূতি। গত ৭-৮ বছর এর জন্য পরিশ্রম করেছি। ওভালে এত দর্শকের সামনে অভিষেক করা, অলি পোপ, ডম সিবলিদের বল করাটা আমার জন্য রোমাঞ্চকর। ‘ 

তবে ব্যাট হাতে লোয়ার অর্ডারে খুব একটা সুবিধা করতে পারেনি আরাফাত। ৪ বল মোকাবেলায় ২ রান সংগ্রহ করেন। তার দল কেন্ট ৪ রানের লিড নিয়ে নিজেদের ২য় ইনিংসে ব্যাট করছে।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »