স্টাফ রিপোর্টার »
সফরকারী ওয়েস্ট ইন্ডিজ -এ দলের বিপক্ষে সিলেটে চলমান ১ম আনঅফিশিয়াল টেস্ট ম্যাচে ব্যাটার জাকের আলীর দৃঢ়তায় নিশ্চিত পরাজয় এড়িয়ে অবশেষে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ-এ দল। একপর্যায়ে ইনিংস ব্যবধানে হাড়তে বসা দলের পরাজয় এড়িয়ে অপরাজিত লড়াকু এক ইনিংস খেলে ড্র নিয়ে মাঠ ছাড়েন জাকের।
প্রথমে ব্যাট করে দলের চার ব্যাটারের সত্তরোর্ধ ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ৪২৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় সফরকারীরা। দলের পক্ষে ক্লার্ক ম্যাকেঞ্জি সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া এলিক এথেনেজ ৮৫, চন্দরপল ৮৩ এবং অধিনায়ক জসুয়া ডি সিলভা ৭৭ রান করেন। স্বাগতিক বোলারদের মধ্যে মুশফিক হাসান ৩ টি এবং দুটি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে সাইফ হাসানের ৯৫ এবং জাকের আলীর ৬৪ রানের দুর্দান্ত ইনিংসের পড়েও বাকি ব্যাটারদের ব্যার্থতায় মাত্র ২৬৪ রানের গুটিয়ে ফলো-অনে পড়ে বাংলাদেশ-এ দলের ইনিংস।
ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও বেশ বেকায়দায় পড়ে স্বাগতিকরা। মাত্র ১৩২ রানেই ৭ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়া স্বাগতিক দলকে উদ্ধার করেন জাকের আলী। দিন শেষে ৬৭ বল মোকাবেলায় অপরাজিত থাকেন জাকের। তার সংগ্রহ ছিল ৩৬ রান। দিনের শেষম মূহুর্ত পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৮৭ রান।
