স্টাফ রিপোর্টার »
ঘরোয়া লিগগুলোর মাঝে বিশ্বের অন্যতম প্রাচীন ও অভিজাত ইংলিশ কাউন্টি ক্রিকেটে ডাক পেলেন বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আরাফাত ভূঁইয়া। কাউন্টি দল কেন্টের সাথে চলতি মৌসুমের জন্য চুক্তি সই করেছেন আরাফাত।
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় জন্মগ্রহণকারী ২৬ বছর বয়সী আরাফাত বর্তমানে পরিবারসহ বসবাস করছেন যুক্তরাজ্যে। তাকে দলে ভিড়াতে পেরে বেশ উচ্ছ্বসিত কেন্টের ম্যানেজমেন্ট।
দলটি জানায়, ‘কাউন্টি ক্রিকেট ২০২৩ মৌসুমের বাকি অংশের জন্য ডানহাতি ফাস্ট-মিডিয়াম বোলার আরাফাত দলের ভিড়ানোর ব্যাপারে বেশ উচ্ছ্বসিত কেন্ট।’
ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলেতে পারা বেশ মর্যাদাপূর্ণ। পৃথিবীর সকল ক্রিকেটারের উচ্চাকাঙ্খা থাকে এই কাউন্টিতে খেলার।
